শিরোনাম :
পীরগঞ্জে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
-
ফাইদুল ইসলাম, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি - আপডেট সময় ০৫:১৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- 89
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ) সাবেক সভাপতি আল কিবরিয়া আবেদিনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে শহরের কলেজ হাটে নিজ মুদি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, জুলাই আন্দোলনে পীরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর হামল, মারপিট ও ককটেল ফাটানো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
ট্যাগস
রংপুর বিভাগ
জনপ্রিয় সংবাদ



























