রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেয়ার হুমকি কৃষকদল নেতার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তার বক্তব্যের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।
সম্প্রতি উপজেলা আইনশৃঙ্খলা সভায় উপজেলা কৃষক দলের সিনিয়র সহ- সভাপতি মাসুদ রানার বিষয়ে ক্যাসিনো এজেন্ট ও অবৈধ সম্পদের বিষয়ে আলোচনা হয়। সে বিষয়ে কয়েকজন সাংবাদিক সরেজমিনে অনুসন্ধানী তথ্য সংগ্রহ করতে গেলে রাণীশংকৈল প্রেসক্লাব সহ প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলমকে উড়িয়ে দেওয়ার হুমকি দেন এ কৃষকদল নেতা।
বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। মাসুদ রানার বিরুদ্ধে ইতিমধ্যে অবৈধ কার্যক্রমে জড়িত থাকার অনেক অভিযোগ রয়েছে। কৃষকদল নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা।
এদিকে হুমকি দেওয়ার বিষয়ে রানীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম জানান, আমি একটি সংগঠনের সভাপতি। আমাকে সহ আমার প্রেসক্লাব কে উড়িয়ে দেওয়ার মতো হুমকি আসলেই দুঃখজনক। আমি থানায় নিরাপত্তা চেয়ে জিডি করেছি এবং আমাদের সকল সাংবাদিকদের বিষয়টি অবগত করেছি। পুলিশ হুমকিদাতার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করবো ।
হুমকি দেওয়ার বিষয়ে অভিযুক্ত মাসুদ রানার সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমি এগুলো কথা আবেগের বশে বলেছি, আশরাফুল আমার মামা হয় তার বিরুদ্ধে এধরনের হুমকি আমি দিতে পারি না।
উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ বলেন, মাসুদ রানা কৃষকদল কমিটিতে রয়েছে কি না আমার জানা নেই। যদি কমিটিতে থেকে থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে জেলা বিএনপি সাধারণ সম্পাদক মীর্জা ফয়সল আমিন বলেন,একটি প্রতিষ্ঠানকে হুমকি দিয়ে থাকলে এটি দুঃখজনক ঘটনা। আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।
রাণীশংকৈল থানা (ওসি) আরশেদুল হক বলেন, বিষয়টি আমি জানি।অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেয়ার হুমকি কৃষকদল নেতার

আপডেট সময় ১১:০৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫