শিরোনাম :
রাণীশংকৈল সাব রেজিস্টার অফিসে দূদকের অভিযান
-
মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি - আপডেট সময় ০৮:০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- 104
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সাব-রেজিস্টার অফিসে মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর বিভিন্ন অনিয়ম দূর্নীতির অভিযোগে বাংলাদেশ দূনীতি দমন কমিশন ঠাকুরগাঁ জেলা সমন্বিত কার্যালয়ের একটি টিম অভিযান পরিচালনা করেন।
ঠাকুরগাঁ জেলা সমন্বিত কার্যালয় সূত্রে জানা যায়, সাব-রেজিষ্ঠার অফিসে বায়নামা দলিলে তারিখ না দেওয়া, বায়নামা দলিলে দাতা ও গ্রহীতার পরবর্তীতে দলিল সম্পাদন না করা, বাজার মূল্যে দলিল সম্পাদন না করা, অতিরিক্ত টাকা নেওয়াসহ কয়েকটি অনিয়মের ভিক্তিতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আজমির শরিফ মারাজী বলেন, জনগণ যেন ভোগান্তিতে না পরে, সরকার যেন রাজস্ব থেকে বঞ্চিত না হয় এজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন সাব-রেজিস্টার নাহিদুল ইসলাম, অফিস সহকারি রবিউল ইসলাম, আমার দেশ প্রতিনিধি মোবারক আলী, করতোয়া প্রতিনিধি বিপ্লব, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মাহাবুব আলম, মেহেদি হাসানসহ দলিল লেখকরা।
ট্যাগস
রংপুর বিভাগ
জনপ্রিয় সংবাদ



























