শিরোনাম :
হাসিনা ও আসাদুজ্জামানের সব সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি রাস্তার আন্দোলনের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই, অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, যমুনা সেতু নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ সৌদিতে হুথি হামলার শঙ্কায় আক্রান্ত এশিয়ান কাপ আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে ভয় দেখাতেন ‘সমন্বয়ক’,৫০ লাখ টাকা চাঁদা দাবি চরশৌলমারী আদর্শ মহিলা কলেজে ১৯ শিক্ষক কর্মরত, এইচএসসিতে ২৪ শিক্ষার্থীর সবাই ফেল সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী ৮০ লাখ টাকা ঘুষ চেয়ে দুদকের ফাঁদে লালবাগের সার্ভেয়ার আটক গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে আসছে ৩–৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী আইনি ও আনুপাতিক হতে হবে পুলিশের বলপ্রয়োগ: তথ্য উপদেষ্টা

মোদি-বাইডেন বৈঠক; স্থান পেলো যে সব বিষয়

চলমান বার্তা অনলাইন ডেস্ক:
ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ৫০ মিনিট ধরে চলে এ বৈঠক।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিনগত রাতে নরেন্দ্র মোদি ও জো বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ বিবৃতি জারি করা হয়েছে।

জো বাইডেন জানান, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হওয়ার জন্য ভারতের দাবির প্রতি তিনি সমর্থন করেন। ২০২৮-২৯ সালে ভারত আবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হবে। এজন্যও স্বাগত জানিয়েছেন বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, এবার জি-২০ শীর্ষ সম্মলেন হলেও ২০২৪ সালে ভারতে হবে কোয়াডের শীর্ষ বৈঠক। সেটাও খুব গুরুত্বপূর্ণ বৈঠক।

কোয়াডে যুক্তরাষ্ট্র ও ভারত ছাড়া রয়েছে জাপান ও অস্ট্রেলিয়া। মূলত চীনের প্রভাবের মোকাবিলা করার জন্যই একজোট হয়েছে এই চার দেশ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, কোয়াডের শীর্ষ বৈঠকে প্রেসিডেন্ট বাইডনকে স্বাগত জানানোর জন্য তিনি মুখিয়ে আছেন। তাছাড়া যুক্তরাষ্ট্র ইন্দো-প্যাসিফিক ওশানস ইনিশিয়েটিভে (আইওপিআই) যোগ দেওয়ায় এবং যৌথভাবে নেতৃত্ব দিতে রাজি হওয়ায় দেশটিকে স্বাগত জানিয়েছেন মোদি।

ইন্দো-প্যাসিফিকে চীনের তৎপরতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারত উদ্বিগ্ন। সেই পরিপ্রেক্ষিতে মোদি-বাইডেন বৈঠকে এই বিষয়গুলো উঠে আসার আলাদা তাৎপর্য আছে।

দুই নেতাই বলেছেন, দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও সুদৃঢ় হয়েছে, দুই দেশের মানুষ আরও কাছাকাছি এসেছেন। দুই দেশের মধ্যে প্রযুক্তি ও পরিকাঠামো সংক্রান্ত যৌথ কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়, চন্দ্রযান-৩ চাঁদে সফলভাবে পা রাখার জন্য বাইডেন মোদিকে অভিনন্দন জানিয়েছেন।

এতে বলা হয়েছে, ইসরো-নাসা সহযোগিতা ও সমন্বয় করে চলছে। মহাকাশে ভারতীয় মহাকাশচারীকে পাঠানো নিয়েও ইসরোর সঙ্গে কথা বলছে ও সহযোগিতা করছে নাসা।

দীর্ঘ যৌথ বিবৃতিতে দুই দেশ কীভাবে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করছে ও করবে, তা বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে ওয়ান হেলথ ডে উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি 

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইনি ও আনুপাতিক হতে হবে পুলিশের বলপ্রয়োগ: তথ্য উপদেষ্টা

০৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মোদি-বাইডেন বৈঠক; স্থান পেলো যে সব বিষয়

আপডেট সময় ০৭:২৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩