দক্ষিণ আফ্রিকা থেকে চার চিতাবাঘ আনতে ব্যর্থ জাতীয় চিড়িয়াখানা

রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় দক্ষিণ আফ্রিকা থেকে চারটি চিতাবাঘ আনার পরিকল্পনা শেষ মুহূর্তে ভেস্তে গেছে। দরপত্র, কার্যাদেশ এবং আন্তর্জাতিক অনুমতিসহ অধিকাংশ প্রক্রিয়া সম্পন্ন হলেও সময়মতো প্রাণীগুলো দেশে আনা সম্ভব হয়নি।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, কার্যাদেশের মেয়াদ ছিল ২০ জুন পর্যন্ত। ওই সময়ের মধ্যে সরবরাহকারী প্রতিষ্ঠান ফ্যালকন ট্রেডার্স চিতাবাঘ সরবরাহ করতে না পারায় চুক্তি কার্যকর হয়নি। তবে আমদানিকারক প্রতিষ্ঠানের দাবি, দক্ষিণ আফ্রিকার সাইটিস কর্তৃপক্ষের পাঠানো যাচাই-সংক্রান্ত ই-মেইলের জবাব দিতে বাংলাদেশের বন বিভাগের বিলম্বই পুরো প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে।
অন্যদিকে বন বিভাগের বক্তব্য, তারা ২২ জুন ই-মেইল পাওয়ার পরদিনই জবাব দিয়েছে। ফলে তাদের পক্ষ থেকে কোনো বিলম্ব হয়নি বলে দাবি করা হয়েছে।
জাতীয় চিড়িয়াখানা জানিয়েছে, বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তে সরবরাহকারী প্রতিষ্ঠানের গাফিলতি প্রমাণিত হলে তাদের জমা দেওয়া ১০ লাখ টাকার জামানত বাজেয়াপ্ত হতে পারে। আর ব্যর্থতার জন্য সরকারি সংস্থার দায় থাকলে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। চারটি চিতাবাঘ আমদানির চুক্তিমূল্য ছিল ১ কোটি ৯ লাখ ৯৫ হাজার টাকা। তবে প্রাণী সরবরাহ না হওয়ায় কোনো অর্থ পরিশোধ করা হয়নি।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, চিতাবাঘ সাইটিসের ‘অ্যাপেনডিক্স–ওয়ান’ তালিকাভুক্ত বিপন্ন প্রাণী। তাই আন্তর্জাতিকভাবে এর আমদানিতে কঠোর নিয়ন্ত্রণ ও একাধিক স্তরের অনুমোদন প্রয়োজন হয়।
এদিকে একই প্রকল্পের আওতায় দক্ষিণ আফ্রিকা থেকে দুটি ওয়াইল্ড বিস্ট এবং দুটি কমন ইল্যান্ড সফলভাবে আনা হয়েছে। এসব প্রাণী আমদানিতে চিতাবাঘের মতো কঠোর আন্তর্জাতিক বিধিনিষেধ না থাকায় প্রক্রিয়াটি সম্পন্ন করা সম্ভব হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, তদন্ত শেষে ভবিষ্যতে নতুন করে চিতাবাঘ আনার উদ্যোগ নেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ইরান-সংঘাতে তেলের দাম ঊর্ধ্বমুখী, চাপে এশিয়ার শেয়ারবাজার

১৩ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

দক্ষিণ আফ্রিকা থেকে চার চিতাবাঘ আনতে ব্যর্থ জাতীয় চিড়িয়াখানা

আপডেট সময় ০২:৩০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬