নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকারের দায়ে ৬ ট্রলারসহ ১০৪ জেলে আটক

নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গোপসাগরে ইলিশ শিকারের দায়ে ৬টি ফিসিং ট্রলারসহ ১০৪ জন জেলেকে আটক করেছে নৌবাহিনী। 
সোমবার বিকেলে গভীর সাগর থেকে আটক হওয়া এ জেলেদেরকে মঙ্গলবার বিকেলে নৌবাহিনীর মোংলার দিগরাজ নৌঘাঁটিতে আনা হয়েছে।
মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে ইলিশ মাছ আহরণকালে টহলরত নৌবাহিনী সোমবার বিকেলে সাগর থেকে ৬টি ফিসিং ট্রলার আটক করে।
এ ট্রলারগুলোতে ১০৪ জন জেলে রয়েছে। এ সকল জেলেদের বাড়ী বরগুনা, পাথরঘাটা, পটুয়াখালী, রাঙ্গাবালী, মহিরপুর এলাকায়। ট্রলারগুলোতে প্রায় ৫ মেট্টিক টন মাছ রয়েছে, যার বেশির ভাগই ইলিশ। এসব মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, আটক জেলেদেরকে ছেড়ে দেয়া হবে। আর ট্রলার মালিকদেরকে আর্থিক জরিমানা করা হবে।
 তিনি আরো বলেন, মা ইলিশ রক্ষায় ও প্রজনন মৌসুম নির্বিঘ্ন করতে সাগর-নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা চলমান থাকবে ২৫ অক্টোবর পর্যন্ত। এ নিষেধাজ্ঞার সময় সাগর-নদীতে মাছ ধরা নিষেধ। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদেরকে আটক করে নৌবাহিনী।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আরও পাঁচদিন বৃষ্টি, কোথাও অতি ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

১৩ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকারের দায়ে ৬ ট্রলারসহ ১০৪ জেলে আটক

আপডেট সময় ০৮:২২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫